পৃষ্ঠাসমূহ

শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮

বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১৮

সুদূর ব্রাজিল মিডিয়ায় বাংলার বিশ্বকাপ উন্মাদনা

ব্রাজিলের বিখ্যাত গ্লোবো স্পোর টিভির এক প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশীদের ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল উন্মাদনা অার ভালোবাসার খবর। নারায়নগঞ্জের বিখ্যাত ব্রাজিল বাড়ি দেখানো হয়েছে এই রিপোর্টে। আমাদের এই বিশ্বকাপ উন্মাদনা দেখতে বিশ্বকাপ শুরুর প্রথম দিকে ব্রাজিল থেকে বাংলাদেশে এসেছিলেন এই টিভির সাংবাদিকরা। ১০ মিনিটের এই ভিডিওতে বাংলাদেশীরা এই দুটি দলকে কতটা ভালবাসে তা স্পষ্ট ফুটে উঠেছে। আমাদের হাসি-কান্নার অংশ হয়ে গেছে ব্রাজিল-আর্জেন্টিনা,মেসি-নেইমাররা।